আপনি এখন বিপদে থাকলে
000 (Triple Zero)-এ ফোন করুন। এটি অস্ট্রেলিয়ায় পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবার নম্বর। ফোন করে বিনামূল্যে আপনি একজন দোভাষী চাইতে পারেন।
একজন দোভাষী দরকার?
Translating and Interpreting Service (TIS)-এ 131 450 (১৩১৪৫০) নম্বরে ফোন করুন। আপনার ভাষার নাম বলুন। তারা আপনাকে এই পাতার যেকোনো সেবার সঙ্গে যুক্ত করবে এবং আপনার জন্য অনুবাদ করবে বিনামূল্যে।
WAGEC (Women’s and Girls’ Emergency Centre) সিডনিভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা নিউ সাউথ ওয়েলস (NSW) জুড়ে নারী, শিশু ও পরিবারকে সহায়তা করে।
আমরা এমন মানুষদের সহায়তা করি যারা পারিবারিক ও গৃহস্থালি সহিংসতার শিকার হচ্ছেন, অথবা যাদের নিরাপদে থাকার কোনো জায়গা নেই। আমাদের সহায়তা বিনামূল্যে ও গোপনীয়।
আপনি যেদিন ফোন করবেন, WAGEC সেদিনই থাকার জায়গা দিতে পারবে না। আজ রাতে থাকার জন্য একটি নিরাপদ জায়গা দরকার হলে Link2Home-এ 1800 152 152 (১৮০০১৫২১৫২) নম্বরে ফোন করুন। এটি ২৪ ঘণ্টা খোলা।
(02) 9319 4088 [(২) ৯৩১৯৪০৮৮ ]নম্বরে ফোন করে ১ চাপুন
আপনার কোনো রেফারেল দরকার নেই। আপনি নিজে আমাদের ফোন/ ইমেইল করতে পারেন, অথবা একজন সাপোর্ট ওয়ার্কার আপনার হয়ে ফোন করতে পারেন। আমরা আপনার কথা শুনব, আপনার বিকল্পগুলো ব্যাখ্যা করব এবং সঠিক সহায়তার সঙ্গে আপনাকে যুক্ত করব। WAGEC আপনার জন্য সঠিক সেবা না হলে, আমরা উপযুক্ত সেবা খুঁজে পেতে সাহায্য করব।
NSW-তে এই সব সেবা বিনামূল্যে এবং দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন পাওয়া যায়।
000 (Triple Zero)
পুলিশ, অ্যাম্বুলেন্স (চিকিৎসা) ও অগ্নিনির্বাপণ সেবা
1800 152 152
আপনার থাকার জায়গা না থাকলে বা গৃহহীন হওয়ার ঝুঁকিতে থাকলে সহায়তা
1800 656 463
গৃহস্থালি সহিংসতার শিকার নারীদের জন্য সংকটকালীন সহায়তা
1800 737 732
গৃহস্থালি, পারিবারিক বা যৌন সহিংসতার পর কাউন্সেলিং সহায়তা
13 11 14
আপনি মানসিক কষ্টে থাকলে সহায়তা
13 92 76
অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেইট আইল্যান্ডার জনগণের জন্য গোপনীয় ও সাংস্কৃতিকভাবে নিরাপদ সহায়তা
1800 063 060
NSW-তে LGBTQIA+ মানুষের জন্য সহায়তা, যার মধ্যে গৃহস্থালি বা পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিরাও অন্তর্ভুক্ত
1800 011 511
নিজের বা পরিচিত কারও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হলে সহায়তা
1800 55 1800
৫ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্য কাউন্সেলিং
1300 1300 52
NSW-তে বাবা-মা ও পরিচর্যাকারীদের জন্য কাউন্সেলিং ও সহায়তা
13 74 25
Medicare কার্ডসহ কর্মঘণ্টার বাইরে বাড়িতে ডাক্তার বা টেলিহেলথ সেবা
(02) 9782 4408
গৃহস্থালি সহিংসতার পরিস্থিতি ছেড়ে যাওয়া পোষা প্রাণীর মালিকদের জন্য ব্যবহারিক সমাধান
1300 888 529
NSW-তে অসুবিধার সম্মুখীন ব্যক্তিদের জন্য আইনি তথ্য (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা–বিকেল ৫টা)
